খাদ্যপ্রক্রিয়াকরণ প্রকল্প

Narendra Singh Tomar

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বরাদ্দে সম্মতি কেন্দ্রের। সূত্রের খবর, দেশের ১০টি রাজ্যে ২৮টি খাদ্যপ্রক্রিয়াকরণ প্রকল্প তৈরির জন্য ১০৭.৪২ কোটি টাকা বরাদ্দে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, কেন্দ্রীয় খাদ্যপ্রক্রিয়াকরণমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমরের নেতৃত্বের আন্তঃমন্ত্রী কমিটির এক ভিডিও বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সূত্রের আরও খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার অধীনে প্রকল্পগুলি তৈরি হচ্ছে। এক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য, প্রকল্পগুলিতে ১০,০০০ কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *