NHBOthers 

১১ স্পেশ্যালিস্ট অফিসার নিচ্ছে ন্যাশনাল হাইজিং ব্যাঙ্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিভিন্ন স্পেশ্যালিস্ট অফিসার পদে ১০ জনকে নিচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। নিয়োগ হবে এমএমজিএস-থ্রি, এসএমজিএস-ফোর ও ফাইভ এবং টিইজিএস- সিক্স স্কেলে রেগুলারে/ চুক্তিতে।

ডিজিএম (চিফ রিস্ক অফিসার): শূন্যপদ ১টি। জিএআরপি -র ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্টের প্রোফেশনাল সার্টিফিকেশন থাকতে হবে। অথবা পিআরএমআইএ ইনস্টিটিউট -এর প্রোফেশনাল রিস্ক ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকতে হবে। বয়স হতে হবে ৩৫ থেকে ৬২ বছরের মধ্যে।

এজিএম (ইকনমি অ্যান্ড স্ট্র্যাটিজি): শূন্যপদ ১টি। ইকনমিক্সের পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩২ থেকে ৫০ বছরের মধ্যে।

এজিএম (এমআইএস): শূন্যপদ ১টি। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ ডিপ্লোমাধারী হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। বয়স হতে হবে ৩২ থেকে ৫০ বছরের মধ্যে।

এজিএম (হিউম্যান রিসোর্স): শূন্যপদ ১টি। পার্সোনেল ম্যানেজমেন্ট/ আইআরপিএম/ এলএলপিএম -এর ডিগ্রিধারী হতে হবে। অথবা এমবিএ-সহ ডিগ্রিধারী। অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-সহ ডিগ্রিধারী হতে হবে ও সঙ্গে সংশ্লিষ্ট অভিজ্ঞতা। বয়স হতে হবে ৩২ থেকে ৫০ বছরের মধ্যে।

আরএম (রিস্ক ম্যানেজমেন্ট): শূন্যপদ ১টি। প্রোফেশনাল কোয়ালিফিকেশন-সহ গ্র্যাজুয়েশন করা থাকতে হবে। সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে।

ম্যানেজার (ক্রেডিট অডিট): শূন্যপদ ২টি। সিএ/ সিএমএ/ সিডব্লুএ/ সিএফএ অথবা এমবিএ ফিনান্সের ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

ম্যানেজার লিগ্যাল: শূন্যপদ ২টি। এলএলবি পাশ হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

ম্যানেজার (ইকনমি অ্যান্ড স্ট্র্যাটেজি): শূন্যপদ ১টি। ইকনিমক্সের ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

ম্যানেজার (এমআইএস): শূন্যপদ ১টি। স্ট্যাটিস্টিক্সের ডিগ্রিধারী হতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে।

ডিজিএম পদের মাইনে মাসে ৫ লাখ টাকা। এজিএম, এজিএম (এমআইএস) এবং এজিএম (হিউম্যান রিসোর্স) পদের মাইনে ৫৯,১৭০ – ৬৬,০৭০ টাকা। শুরুতে সব মিলিয়ে ১,২৩,৮১৪ টাকা। আরএম (রিস্ক ম্যানেজমেন্ট) পদের মাইনে ৫০,০৩০ – ৫৯,১৭০ টাকা। শুরুতে সব মিলিয়ে ১,০২,২৮৬ টাকা। ম্যানেজার (ক্রেডিট অডিট, লিগ্যাল, ইকনমি অ্যান্ড স্ট্র্যাটিজি, এমআইএস) পদের মাইনে ৪২,০২০ – ৫১,৪৯০ টাকা। শুরুতে সব মিলিয়ে ৮৪,৩৮৪ টাকা।

দরখাস্তের ফি ৫০০ টাকা সঙ্গে ইন্টমেশন চার্জ ১০০ টাকা। তফশিলি ও শারীরিক প্রতিবন্ধীদের দরখাস্তের ফি দিতে হবে না। তাঁরা দেবেন কেবল ইন্টিমেশন চার্জ। পেমেন্ট করবেন অনলাইনে, ডেবিট কার্ড (রুপে/ ভিসা/ মাস্টাার কার্ড/ মায়েস্ট্রো)/ ক্রেডিট কার্ড/ ইন্টারনেট ব্যাঙ্কিং/ আইএমপিএস/ ক্যাশ কার্ড/ মোবাইল ওয়ালেটের মাধ্যমে, ২৮ অগস্টের মধ্যে।

অনলাইন দরখাস্ত করবেন ২৮ অগস্টের মধ্যে। দরখাস্তে কোনও সংশোধন করার থাকলে তা করতে হবে ২৮ অগস্টের মধ্যেই। দরখাস্তের প্রিন্ট নিতে পারবেন ১২ সেপ্টেম্বর পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট https://nhb.org.in/

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন || রেজিস্ট্রেশন || লগইন ||

Related posts

Leave a Comment