ন্যাশনাল পেনশন স্কিমে গ্রাহক সংখ্যা বাড়ছে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ এবং লকডাউন সত্বেও ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএসের গ্রাহক সংখ্যা বেড়েছে। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজিত এক আলোচনায় ভারতের পেনশন তহবিল নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সুপ্রতিম বন্দ্যোপাধ্যায় এই দাবি করেছেন। এই প্রসঙ্গে ২০০৪ সাল থেকে হওয়া প্রকল্পের গ্রাহকদের সংখ্যা ৩৫ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। গত মার্চের পরেও এটি ৩০ শতাংশ বেড়েছে। এই প্রকল্পের অধীন এখন ৩ কোটি ৮৭ লাখ মানুষ রয়েছে। মোট ৫২৯ কোটি টাকা খাটছে এই প্রকল্পে। তাঁর আরও দাবি, এটি বিশ্বের সর্বনিম্ন ব্যয় পেনশন প্রকল্প। তবুও ভারতের নাগরিকরা এই প্রকল্প বা পেনশন সম্পর্কে কম সচেতন।

