সুভাষচন্দ্র স্মরণে কমিটি ও বিবিধ অনুষ্ঠান

Subhash Chandra Bose

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুভাষচন্দ্র স্মরণে কমিটি। সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি-সহ তাঁর অন্তর্ধান রহস্যের প্রকৃত তথ্য সামনে আনার জন্য প্রধানমন্ত্রীকে পূর্বেই চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর ২৩ জানুয়ারি থেকে পরবর্তী এক বছর রাজ্য জুড়ে সুভাষচন্দ্র স্মরণে নানা অনুষ্ঠান পালিত হবে। স্কুল-কলেজ ও ক্লাবগুলির জন্য অনুষ্ঠানের পরিকল্পনা স্থির করে দেওয়া হবে। গোটা পরিকল্পনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্তও গ্রহণ করেছে রাজ্য।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, ওই কমিটির চেয়ারপার্সন মুখ্যমন্ত্রী। তাছাড়া নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন কমিটিতে। পাশাপাশি মুখ্যসচিব-সহ প্রশাসনিক কর্তা-ব্যক্তিদের অনেক বিশিষ্টজনকে কমিটির সদস্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী এ প্রসঙ্গে আরও জানিয়েছেন, কেন্দ্র কিছুই করেনি, আমরা করেছি। আশা করি বাকি রাজ্যগুলিও পালন করবে। সুভাষচন্দ্রের ভাবনা, চিন্তাধারা, দর্শন ও সংগ্রাম সবকিছু মানুষের সামনে তুলে ধরা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *