আত্মহত্যা করলেন বিশিষ্ট হলিউড প্রযোজক স্টিভ বিং
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সম্প্রতি বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া চলচ্চিত্র মহলে। তাঁর অনুগামীরাও শোকস্তব্ধ। আবারও একই ধরনের একটি ঘটনা ঘিরে চাঞ্চল্য হলিউডে। সূত্রের খবর, হলিউডের বিশিষ্ট প্রযোজক স্টিভ বিং আত্মহত্যা করেছেন। জানা যায়, ২৭ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সূত্রের আরও খবর, স্টিভ সাম্প্রতিক সময়ে অবসাদে ভুগছিলেন। করোনাভাইরাস জনিত আবহে সেল্ফ আইসোলেশনে ছিলেন।
হলিউডের প্রথমসারির প্রযোজক ছিলেন স্টিভ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। উল্লেখ্য, লস অ্যাঞ্জেলেসের একটি বিলাসবহুল আবাসনে তিনি থাকতেন। ওই বিল্ডিংয়ের ২৭ তলা থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। ‘গেট কার্টার’, ‘এভরি ব্রেথ’ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার নির্মাতা ছিলেন তিনি। তাঁর মৃত্যুর খবরে হলিউডে শোকের ছায়া।

