ঘুমের জন্য ক্যালসিয়ামের ভূমিকা গুরুত্বপূর্ণ: মত গবেষকদের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আমরা এতদিন জেনে এসেছি ক্যালসিয়াম হারের গঠনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পেরেছেন, ভালো ঘুমের জন্য ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে।সদ্যপ্রাপ্ত একটি প্রতীক্ষালব্ধ ফল দেখিয়েছে, কিভাবে ক্যালসিয়াম ঘুমের সঙ্গে সম্পর্কযুক্ত।ওই গবেষণায় জানা যাচ্ছে, নিউরোনের ভিতর ক্যালসিয়ামের কার্যকলাপের উপর অনেকটা নির্ভর করে থাকে ঘুম।এছাড়া জানা যায়, ক্যালসিয়ামের পরিমানের উপর নির্ভর করে ঘুমের পরিমান।’নিউরোন’-এ এই গবেষণালব্ধ ফল প্রকাশিত হয়েছে।এখানে ইনসোমনিয়া অর্থাৎ ঘুম না হওয়া এবং ঘুমের ব্যাঘাত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।বয়সের কারণে এমনিতেই ঘুম কম হয়।গবেষকদের মতে, ঘুম একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া।তবে এর পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখনো গবেষণার বিষয়।এটা জানার জন্য গবেষকরা ২১ টি ইঁদুর নিয়ে পরীক্ষা চালিয়েছেন।পরীক্ষা চলাকালীন গবেষকরা লক্ষ্য করেছেন, যখন নিউরনে ক্যালসিয়ামের প্রবাহ ঠিকমতো থাকলে ইঁদুরগুলি ঘুমাচ্ছে। আবার ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে ঘুম ভেঙে যাচ্ছে।আবার গবেষকদের মত, ঘুমের সময় শরীরে কি ধরণের মলিকিউলার প্রসেস হয় তা জানতে আরও গবেষণার প্ৰয়োজন।

