নেশনস কাপ দাবার কোয়ার্টার ফাইনালে ভারত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ আটে ভারত। এশিয়ান অনলাইন নেশনস কাপ দাবার কোয়ার্টার ফাইনালে উঠল ভারতের মহিলা দল। প্রাথমিক পর্বে প্রায় ১৬ পয়েন্ট নিয়ে ভারতের কন্যা দাবাড়ুয়া পরাজিত করলেন ফিলিপাইন্স, কাজাখস্তান ও ভিয়েতনামের প্রতিনিধিরা। ভারতীয় দলের হয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন মেরি অ্যান গোমস, পিভি নন্দিতা ও আর বৈশালী। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে ভারতের প্রতিপক্ষ কিরঘিজস্তান। এরপর ফাইনাল হবে ২৫ অক্টোবর, এমনটাই জানা গিয়েছে।

