শিল্পীর লড়াইয়ের জীবন নিয়ে একটি শর্ট ফিল্ম

photography

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান থেকে করোনা আতঙ্ক,জেরবার দক্ষিণবঙ্গের পরিস্থিতি। সব বাধা দূরে সরিয়ে দুর্গাপুজোয় কারিগরদের ধন্যবাদ জানানোর জন্য নতুন একটি শর্ট ফিল্ম তৈরি করেছে সেঞ্চুরি প্লাই। ওই ছবিতে অভিনয় করেছেন লোপামুদ্রা মিত্র, খরাজ মুখোপাধ্যায় সহ অন্যান্য শিল্পীরা। সূত্রের খবর,একদিকে করোনার ভয়াবহ পরিস্থিতি ছিল। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিপুল এলাকা জুড়ে বয়ে চলে আম্ফান ঝড়ের তাণ্ডব।

সেই বিপর্যয় কাটিয়ে উঠে দাঁড়িয়েছে মানুষ। বিভিন্ন পেশার মানুষরা নাকাল হয়েছেন পর পর বিপর্যয়ে। পেশার জগতে কাঠের মিস্ত্রীরাও রয়েছেন । সেই কারিগরদের কৃতজ্ঞতা জানাতে নতুন একটি শর্ট ফিল্ম তৈরি করেছে সেঞ্চুরি প্লাই। এক্ষেত্রে অভিনয় করছেন লোপামুদ্রা মিত্র ও খরাজ মুখোপাধ্যায় সহ অনেকেই। ওঠে এসেছে দুর্গাপুজোর বিষয়ও। অনেক শিল্পী রয়েছেন দুর্গাপুজোর সময় যাঁদের হাতে প্রতি বছর কাজ ছিল। উপার্জনও হতো।

করোনা আবহে এবছর তাও বন্ধ হতে বসেছে। শর্ট ফিল্মটিতে দেখানো হয়েছে, কী করে একজন কাঠের মিস্ত্রী তাঁর লড়াইয়ের জীবন অতিবাহিত করছেন। এর মধ্যে তাঁর মায়ের মৃত্যু তাঁকে নাড়া দিয়ে গিয়েছিল। মায়ের হাতের ছোঁয়ায় বড় হওয়া আমগাছ পড়ে যায় ঝড়ে। সেই ঝড় সামলে তিনি গড়ে তুলেছিলেন এক নতুন ‘‌মা’। গাছ কেটে তৈরি হয় সেই মায়ের মূর্তি। কাঠের মিস্ত্রীদের সম্মান জানাতে ও দুর্গাপুজোর মতো উৎসবকে সঙ্গে নিয়ে এই বিশেষ স্বল্পদৈর্ঘ্যের ছবি বানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *