Frank-1Others Sports 

নেদারল্যান্ডসের কোচের পদ থেকে সরলেন ফ্রাঙ্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইউরো কাপে ব্যর্থতার পর নেদারল্যান্ডস জাতীয় দলের কোচের পদ থেকে সরে গেলেন ফ্রাঙ্ক ডি বোর। সূত্রের খবর, এক বিবৃতিতে প্রাক্তন ডাচ কোচ জানিয়েছেন, লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয়েছি। তাই কোচের পদ থেকে সরে যাওয়াই উপযুক্ত বলে মনে করছি। এই দায়িত্ব আমাকে দেওয়ার জন্য জাতীয় ফুটবল সংস্থার কাছে গর্বিত। আশা করি, নেদারল্যান্ডস ভাল করবে।

Related posts

Leave a Comment