নেমার ছাড়া ফরাসি কাপ ফুটবল ফাইনাল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফরাসি কাপ ফুটবল ফাইনালে খেলতে পারবেন না নেমার। প্যারিস সাঁ জারমাঁ সূত্রে এই খবর জানানো হয়েছে। এক্ষেত্রে জানা যায়, সেমিফাইনালে তিনি হলুদ কার্ড দেখেছিলেন মঁপেলিয়ের বিরুদ্ধে। দুটি হলুদ কার্ড দেখার জন্য ফাইনালে খেলতে পারছেন না মোনাকোর বিরুদ্ধে। উল্লেখ করা যায়, গত মাসে ফরাসি লিগ ওয়ানে তিনি এক ম্যাচের জন্য নির্বাসিত হয়েছিলেন।

