ডেঙ্গি রোধে পদক্ষেপ বনগাঁ পুরসভার

Bangaon Municipality-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডেঙ্গি রোধে পদক্ষেপ। করোনা সংক্রমণ বেড়েই চলেছে। এর মধ্যে বর্ষায় জল জমতে শুরু করেছে ড্রেন, পুকুর ও ডোবাগুলিতে। এরফলে শুরু হয়েছে মশার উপদ্রব। পতঙ্গবিদদের একটা অংশ মনে করছেন, বৃষ্টির জমা জলে ডেঙ্গি মশার লার্ভার বংশবিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে। এবার বনগাঁ পুরসভার স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করলেন। জল জমতে দিতে বারণ করা হচ্ছে স্থানীয় মানুষদের। বনগাঁ পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অতীতে এখানে ডেঙ্গি রোগের প্রভাব বেড়েছিল। বর্ষা হতেই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *