সুরক্ষা নিশ্চিত করতে পানিট্যাঙ্কি সীমান্ত বন্ধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আজ ১৩ মে নেপালে পুরসভা নির্বাচন। ৩ দিনের জন্য সিল করে দেওয়া হয় ভারত-নেপাল সীমান্ত। সূত্রের খবর, নেপালের ঝাঁপা জেলা প্রশাসন এ বিষয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করে । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ১৩ মে মধ্যরাত পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার বিষয়টি। সূত্রের আরও খবর, নেপাল সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতের পানিট্যাঙ্কি সীমান্ত সংলগ্ন এলাকার ব্যবসায়ীরা সমস্যায়। এই ৩ দিনে ব্যাপক লোকসানের আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।
উল্লেখ করা যায়, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড রাজ্যের সঙ্গে নেপালের সীমান্ত অঞ্চল জড়িয়ে রয়েছে। এমনকী শিলিগুড়ি হয়ে নেপালে প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সীমান্ত পানিট্যাঙ্কির ব্যবসা নেপাল কেন্দ্রিক নির্ভরশীল। অন্যদিকে এখানকার শ্রমিকরাও নেপালে কাজ করতে যেতে পারছেন না। নেপালে নির্বাচনের কারণে ভারত ছাড়াও চিন লাগোয়া সীমান্তগুলিও বন্ধ রেখেছে নেপাল প্রশাসন। সুরক্ষা নিশ্চিত করতেই সীমান্ত সিল করার ভাবনা বলে জানানো হয়। (ছবি: সংগৃহীত)

