জার্মানিতে শুটিং বিশ্বকাপে ভারতের ১০ পদক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শুটিংয়ে সোনা ভারতের। জার্মানিতে আয়োজন হওয়া শুটিং বিশ্বকাপে মিক্সড টিম বিভাগে ভারতকে সোনা এনে দিলেন এশা সিংহ ও সৌরভ চৌধুরী। এই বিভাগে রুপো জয়ী হলেন ভারতের পালক ও সরাবজোত সিংহ। পাশাপাশি রামিতা ও পার্থ মাখিজা ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম বিভাগে রুপো পেয়েছেন। ১৩-১৭ ফলাফলে তাঁরা পরাজিত হয়েছেন পোল্যান্ডের জুটির কাছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে,এই প্রতিযোগিতায় ৪ সোনা সহ ১০ পদক পেয়েছে ভারত।

