মৌমাছি চাষ করে মধু ব্যবসায় স্ব-নির্ভর করার লক্ষ্যে উদ্যোগ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইকোপার্কে মৌমাছি চাষের প্রশিক্ষণ শুরু। সূত্রের খবর, মৌমাছি চাষের ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে ইকোপার্কে। জানা গিয়েছে, নিউটাউন সিটি এলাকার মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সূত্রের আরও খবর, মৌমাছি চাষ করে মধু ব্যবসায় স্ব-নির্ভর করার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে নিউটাউন সিটি কর্তৃপক্ষ। উল্লেখ্য, ইকোপার্কের ‘বাংলার গ্রাম’-এ এই বিশেষ প্রকল্পটি শুরু হয়। নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইকোপার্কের কিউরেটর অতনু পালোধি ও নিউটাউন সিটির অন্যান্য আধিকারিকরা। এক্ষেত্রে আরও জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে নিউটাউনের পাশ্ববর্তী বিভিন্ন গ্রামের মহিলাদের মৌমাছি চাষের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গত, এই সময় মৌমাছির সঙ্কটও দেখা দিয়েছে। এক্ষেত্রে মৌমাছি চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে মধু পাওয়ার পরিমাণও বেড়ে যাবে। প্রশিক্ষণরত মহিলারা মধু বিক্রি করে উপার্জনও করতে পারবেন অনায়াসে।

