বিকল্প শক্তির ব্যবহার করে নজির

Solar Panel

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিকল্প শক্তির ব্যবহার করে নজির গড়ে তুললেন পূর্ব রেলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এস এস গেলহট। সূত্রের খবর, ব্যক্তিগতভাবেই তাঁর এই উদ্যোগ। গার্ডেনরিচের আবাসনের ছাদে এনার্জি পার্ক তৈরি করেছেন তিনি। সূত্রের আরও খবর, সোলার কুকারের মাধ্যমে রান্না, সোলার প্যানেল থেকে পাওয়া বিদ্যুৎ দিয়ে আলো-পাখা চালানোর উদ্যোগও শুরু হয়। আবার রেলের বিভিন্ন ক্ষেত্রে বিকল্প শক্তির ব্যবহার করে ব্যয়ও বাঁচিয়েছেন তিনি। পাশাপাশি সবুজায়নের বার্তাও দেওয়া হয়েছে তাঁর মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *