New Town-1Others 

নিউটাউনের বাজার প্লাস্টিকমুক্ত করার প্রয়াস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাজার প্লাস্টিকমুক্ত করতে পরিকল্পনা। সূত্রের খবর, নিউটাউনের বাজারগুলিকে প্লাস্টিকমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। উল্লেখ করা যায়, সেই সূত্রে সংস্থার একটি প্রতিনিধিদল হলদিয়ায় সেন্ট্রাল ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে গিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করে।

সেই আলোচনার বিষয়বস্তু থেকে যা উঠে এসেছে, তা নিয়ে এনকেডিএ-র অফিসে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে আরও জানা যায়, কীভাবে বাজারগুলি প্লাস্টিকমুক্ত করা হবে এবং বিকল্প ব্যবস্থা কী হবে তা নিয়ে পর্যালোচনা হয়। পাশাপাশি প্লাস্টিককে পুনর্ব্যবহার করে কী ধরনের কাজ করা যাবে, ওই বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। এক্ষেত্রে স্থানীয়ভাবে জানা গিয়েছে, ইতিমধ্যেই নিউটাউনে রাস্তা সংস্থার ও ফুটপাতের পেভার ব্লক তৈরির কাজে পরিত্যক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে।

Related posts

Leave a Comment