India-Nepal Border-2Others 

তিন দেশের সংযোগস্থলে প্রহরা বাড়ানোর উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেপালের সঙ্গে ১৭৫১ কিলোমিটার এবং ভুটানের সঙ্গে ৬৯৯ কিলোমিটার মুক্ত সীমান্তে এবং সিকিমের ডোকলামের মতো তিনটি দেশের সংযোগস্থলে প্রহরা বাড়ানোর জন্য সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর ১২টি নতুন ব্যাটেলিয়ন গড়ার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ করা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এর জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

এসএসবি-র ডিজি সূত্রের খবর, প্রতিবছর গড়া হবে ৩টি ব্যাটেলিয়ন। ৪ বছরে সম্পূর্ণ হবে এই প্রক্রিয়া। এক্ষেত্রে আরও জানা যায়, এসএসবি কর্মীর সংখ্যা বর্তমানে ৯০ হাজার। নতুন ১২টি ব্যাটেলিয়ন হলে সংখ্যাটা আরও ১৩ হাজার বাড়বে। এ বিষয়ে আরও জানা যায়, নেপাল সীমান্তে ৪টি ইন্টিগ্রেটেড চেক পোস্টের জন্য সরকার ৫৪৮টি সীমান্ত চৌকি গড়ার অনুমোদন দিয়েছে। যার মধ্যে দুটি চেক পোস্ট যোগবাণী ও রক্সৌলে চালু রয়েছে।

Related posts

Leave a Comment