NMDC LtdOthers 

৩০৪ ওয়ার্কম্যান নিচ্ছে এনএমডিসি লিমিটেড

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ওয়ার্কমেন (ফিল্ড অ্যাটেন্ড্যান্ট (ট্রেনি), মেন্টেন্যান্স অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল) (ট্রেনি), মেন্টেন্যান্স অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) (ট্রেনি), ব্লাস্টার গ্রে-থ্রি (ট্রেনি) এবং এমসিও গ্রেড-থ্রি (ট্রেনি)) পদে ৩০৪ জনকে নিচ্ছে এনএমডিসি লিমিটেড। কাজ করতে হবে বা নিয়োগ হবে ছত্তিশগড়ের জগদলপুরের কাছে ইন্টিগ্রেটেড স্টিল প্লান্টের BIOM Kirandul Complex-এ এবং BIOM Bacheli Complex-এ।

প্রথমে ১৮ মাসের ট্রেনিং। ট্রেনিংয়ের সময় ফিল্ড অ্যাটেন্ড্যান্ট এবং মেন্টেন্যান্স অ্যাসিস্ট্যান্টের পদগুলির ক্ষেত্রে স্টাইপেন্ড প্রথম ১২ মাস মাসে ১৮,০০০ টাকা এবং শেষ ৬ মাস মাসে ১৮,৫০০ টাকা। বাকি ২টি পদের ক্ষেত্রে স্টাইপেন্ড প্রথম ১২ মাস মাসে ১৯,০০০ টাকা এবং শেষ ৬ মাস মাসে ১৯,৫০০ টাকা। সফল ট্রেনিং শেষে নিয়োগ হবে।

ফিল্ড অ্যাটেন্ড্যান্ট (ট্রেনি): শূন্যপদ ৬৫টি। মাধ্যমিক/ সমতুল পাশ বা আইটিআই পাশ হতে হবে। মাইনে ১৮,১০০ – ৩১,৮৫০ টাকা। মেন্টেন্যান্স অ্যাসিস্ট্যান্ট (মেকানিক্যাল) (ট্রেনি): শূন্যপদ ১৪৮টি। ওয়েল্ডিং/ ফিটার/ মেশিনিস্ট/ মোটর মেকানিক/ ডিজেল মেকানিক/ ইলেকট্রিশিয়ান ট্রেডের আইটিআই পাশ হতে হবে। মাইনে ১৮,৭০০ – ৩২,৩৪০ টাকা। মেন্টেন্যান্স অ্যাসিস্ট্যান্ট (ইলেক্ট্রিক্যাল) (ট্রেনি): শূন্যপদ ৮১টি। ইলেক্ট্রিক্যাল ট্রেডের আইটিআই পাশ হতে হবে। মাইনে ১৮,৭০০ – ৩২,৩৪০ টাকা। ব্লাস্টার গ্রেড-টু (ট্রেনি): শূন্যপদ ১টি। মাধ্যমিক/ সমতুল বা আইটিআই পাশ হতে হবে। সঙ্গে ব্লাস্টার/ মাইনিং মেট সার্টিফিকেট এবং ফার্স্ট এইড সার্টিফিকেট থাকতে হবে। আর ব্লাস্টিং অপারেশনে ৩ বছরের অভিজ্ঞতা। মাইনে ১৯,৯০০ – ৩৫,০৪০ টাকা। এমসিও গ্রেড-থ্রি (ট্রেনি): শূন্যপদ ৯টি। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে এবং সঙ্গে ভারি গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকা চাই। মাইনে ১৯,৯০০ – ৩৫,০৪০ টাকা।

১৫-৪-২০২১ তারিখের হিসেবে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

প্রার্থিবাছাই লিখিত পরীক্ষা, শারীরিক সক্ষমতার পরীক্ষা কিংবা ট্রেড টেস্টের মাধ্যমে।

দরখাস্তের ফি বাবদ দিতে হবে ১৫০ টাকা। ফি দেবেন এশবিআই কালেক্টের মাধ্যমে, ইউপিআই/ ক্রেডিট কার্ড/ অনলাইন নেট ব্যাঙ্কিং ব্যবহার করে। তফশিলি/ শারীরিক প্রতিবন্ধী/ প্রাক্তন সমরকর্মীদের এই ফি দিতে হবে না।

আবেদন করবেন অনলাইনে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে, ৩১ মার্চের মধ্যে। ২টি কমপ্লেক্সের মধ্যে যেটিতে আবেদন করতে চান অনলাইন দরখাস্ত করার সময় সেটিতে ক্লিক করতে হবে। নির্ধারিত বয়ান পূরণ করে অফলাইনেও দরখাস্ত করা যাবে। অফলাইন দরখাস্ত পাঠাতে হবে এই ঠিকানায়: Post Box No.1383, Post Office, Humayun Nagar, Hyderabad, Telangana State, Pin- 500028. যাবতীয় প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি-সহ খামে ভরা দরখাস্ত পৌঁছানো চাই ১৫ এপ্রিলের মধ্যে। বিজ্ঞপ্তি নং ০৫/ ২০২১। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। ওয়েবসাইট www.nmdc.co.in

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment