মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিলেন “ভূমিপুত্র” শুভেন্দু

nominetion and subhendu

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:সকালে নন্দীগ্রামে সিংহবাহিনী ও জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে পায়ে চোট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন “ভূমিপুত্র”শুভেন্দু । শুভেন্দু মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট পাওয়ার প্রসঙ্গে।

এ বিষয়ে শুভেন্দু-র মন্তব্য, “আমি অরাজনৈতিক বিষয়ে কোনও উত্তর দেব না।” উল্লেখ করা যায়,গত ১৮ জানুয়ারি তেখালির মাঠে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর কথা ঘোষণা করেন। এরপরই শুভেন্দুর গলায় শোনা গিয়েছে, “মাননীয়া”, “আপনাকে হারাবই, হারাবই, হারাবই” প্রভৃতি শব্দগুলি।

মনোনয়ন জমার দিনই শুভেন্দু জেতার বিষয়ে প্রত্যয়ী। আত্মবিশ্বাসের সুরে তাঁর মুখে শোনা গেল, “এই মাঠ চেনা, পুরনো প্লেয়ার আমি, শুধু ঝাণ্ডাটাই নতুন। তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটিড কোম্পানিতে পরিণত হয়েছে। মানুষ তার জবাব দেবেই। তৃণমূলে পিসি-ভাইপো ছাড়া কারও মর্যাদা নেই। তৃণমূলে বাকি সবাই ল্যাম্পপোস্ট।”

শুভেন্দুর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ধর্মেন্দ্র প্রধানরা। উল্লেখ করা যায়, শিবরাত্রির দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় বাবা ত্রিলোকেশ্বর মহাদেবের মন্দির সহ বেশ কয়েকটি মন্দিরে পুজো দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু । নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আক্রমণ’প্রসঙ্গে নিরব থেকেছেন। মুখ খুললেও বিষয়টি নিয়ে সম্পূর্ণই এড়িয়ে গেলেন।

বিজেপির একটা অংশের দাবি, বিষয়টাকে গুরুত্বহীন করে দিতে চাইছে বিজেপি। যার কারণে ওই দলের শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। একই পথ অবলম্বন করলেন শুভেন্দুও। তবে বিজেপির অন্য একটি অংশের পক্ষ থেকে সিবিআই তদন্ত বা উচ্চপর্যায়ের তদন্তের দাবি করা হয়েছে।

অন্যদিকে আহত মুখ্যমন্ত্রীর জন্য দুঃখপ্রকাশ করলেও ষড়যন্ত্রের বিষয়টি নাকচ করে দিয়েছেন বর্ষীয়ান নেতা শিশির অধিকারী। তাঁর বক্তব্য,”গোটা ঘটনার বিস্তারিত জেনেছি। নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না। ধাক্কার অভিযোগ সাজানো হয়েছে।”

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *