“নো স্কুল, নো ফি”-র দাবিতে বিক্ষোভ
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ “নো স্কুল, নো ফি” এই দাবিতে নিউটাউন ডিপিএস স্কুলের গেটের সামনে বিক্ষোভ দেখাল অভিভাবকরা। সূত্রের খবর, করোনার জেরে স্কুল বন্ধ রয়েছে। এই সময় অনলাইনে ক্লাস চলছে নিউটাউনের দিল্লি পাবলিক স্কুলে।
এক্ষেত্রে অভিভাবকদের দাবি, “নো স্কুল, নো ফি”। জানা গিয়েছে, টিউশন ফি, ট্রান্সপোর্ট ফি সহ বেশ কিছু না নেওয়ার দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান অভিভাবকরা।এরপর টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

