ম্যারাথন রানারকে নিয়ে বায়োপিক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বের সবচেয়ে পুরনো ম্যারাথন রানারকে নিয়ে ছবি তৈরি করতে উদ্যোগী ওমঙ্গ কুমার। সূত্রের খবর, ‘মেরি কম’, ‘সর্বজিৎ’-এর পর আরও একবার বায়োপিকের নির্দেশনা ও প্রযোজনায় সামিল হলেন তিনি। এক্ষেত্রে জানা গিয়েছে, ফৌজা সিংহের জীবন অবলম্বনে ছবি তৈরি করবেন পরিচালক। ‘শিখ সুপারম্যান’ নামেও বিখ্যাত ছিলেন তিনি। সূত্রের আরও খবর, খুশবন্ত সিংহের লেখা বই ‘টারবানড টর্নেডো’ বই অবলম্বনে ছবির চিত্রনাট্য লিখবেন বিপুল মেহতা। রাজ শাণ্ডিল্য ও কুণাল শিবদাসানি সহ-প্রযোজনার দায়িত্বে থাকছেন।

