পেঁয়াজ আমদানির নিয়ম শিথিল কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দামে রাশ টানতে উদ্যোগ। সূত্রের খবর, দেশে জোগান বাড়াতে ও দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে পেঁয়াজ আমদানির নিয়ম শিথিল করেছে কেন্দ্রীয় সরকার। এ বিষয়ে আরও জানা গিয়েছে, কেন্দ্রের ভাঁড়ারে মজুত থাকা পেঁয়াজও আগামী দিনে বাজারে ছাড়া হবে। উল্লেখ করা যায়, সাম্প্রতিক সময়ে আমজনতার উদ্বেগ বাড়িয়ে তুলেছে পেঁয়াজের দর বৃদ্ধি।

