Online Education-1Education Others 

পড়ুয়াদের অনলাইন পঠন-পাঠন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের শিক্ষা দফতর করোনা আবহে পড়ুয়া-শিক্ষার্থীদের মনের হদিস পাওয়ার জন্য এবং তাদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা নিয়ে আলোচনা করতে একটি ওয়েবিনারের আয়োজন করেছিল। ওই ওয়েবিনারে পড়ুয়া ও অভিভাবকরা প্রশ্ন তুলে ধরেছেন। পড়ুয়া ও অভিভাবকদের প্রশ্নের জবাব দিয়েছেন মনোরোগ বিশেষজ্ঞেরা। এ বিষয়ে উল্লেখ করা হয়েছে, করোনা আবহের মধ্যেও রুটিন করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। এক্ষেত্রে ভাল লাগা বিষয়গুলিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি অনলাইন পঠন-পাঠনের ভাল দিকগুলি নিতে হবে পড়ুয়াদের। অন্যদিকে শিক্ষক-শিক্ষিকারা মানসিক স্বাস্থ্য নিয়ে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও করেছেন।

Related posts

Leave a Comment