organic farmingOthers 

কেন্দ্রের জৈব চাষ করা নিয়ে রাজ্য-কেন্দ্র সংঘাত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ গঙ্গার পাড়ে জৈব চাষ করা নিয়ে দ্বিধায় রয়েছে রাজ্য। আয়ুষ্মান ভারতের পর কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত তৈরি হয়। আবার নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে জৈব চাষের কেন্দ্রীয় প্রকল্প নিয়ে। এক্ষেত্রে মূল লক্ষ্য হল- গঙ্গার জল দূষণ নিয়ন্ত্রণ করা। সূত্রের খবর, রাজ্যে গঙ্গা পাড়ের জেলাগুলিতে জৈব পদ্ধতিতে চাষ করার জন্য নমামি গঙ্গে প্রকল্পে আর্থিক সহায়তা করবে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে বলা হয়েছে, গঙ্গার দূষণ কমানোর জন্য পার্শ্ববর্তী এলাকায় কৃষিজমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বন্ধ করা। কৃষিজমির ওই বিষ গঙ্গায় এসে মিশে যাচ্ছে ।

রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে সকল স্থানে জৈব চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেই সব জায়গায় উচ্চ ফলনশীল ধান ও সবজির চাষ হয়ে থাকে। এর ফলে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা বাড়ছে। সেইমতো ওই পরিকল্পনা রূপায়ণে আগ্রহী নয় রাজ্য, এমনটাই জানা গিয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ষাটের দশকের মাঝের দিকে কেবলমাত্র জৈব পদ্ধতিতেই চাষ করা হত। সে সময় ৪৪ কোটি মানুষকে খাওয়াতে সক্ষম হয়নি। ওই সময় ১৬০ লক্ষ টন ধান আমেরিকা থেকে আনা হয়েছিল।

অন্যদিকে গঙ্গা বাঁচাতে উত্তরাখন্ড, উত্তরপ্রদেশের মতো রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, গঙ্গার নিম্ন অববাহিকার বেশির ভাগ অংশ পশ্চিমবঙ্গে পড়েছে। তাই গঙ্গা তীরবর্তী অঞ্চলে জৈব চাষ শুরু করার জন্য কেন্দ্রীয় সরকার প্রত্যয়ী হয়েছে। সেই পরিকল্পনা মেনে কৃষি, পরিবেশ, পঞ্চায়েত ও সেচ দপ্তর এই প্রকল্প রূপায়ন কাজ করবে। কৃষি মন্ত্রক একটি খসড়া প্রস্তাব তৈরি করলেও রাজ্য এখনও সে বিষয় নিয়ে ভাবছে না।

Related posts

Leave a Comment