তারকেশ্বরের মন্দিরের দরজা ভক্তদের জন্য পুনরায় খুলে গেল

Tarakeswar

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি, হুগলি: দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় খুলে গেল হুগলী জেলায় অবস্থিত তারকেশ্বর মন্দির। সকাল ৬ টা থেকে দুপর ১২ টা পর্যন্ত মন্দির খোলা থাকবে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতিতে সমস্ত রকম করোনা বিধি মেনেই খোলা হয় মন্দির। তবে ভক্তদের এখনই গর্ভগৃহে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না, এমনটাই জানা গিয়েছে।

আপাতত দূর থেকেই বাবা তারকনাথকে দর্শন করতে হচ্ছে। তবে পুজো দিতে পারছেন ভক্তরা। আজ প্রথম দিনে স্থানীয় ভক্তরা পুজো দিতে পেরে খুশি। এরকমই বেশকিছু পূণ্যার্থী সকাল সকাল মন্দিরের গেটের সামনে পুজো দিতে লাইনে দাঁড়িয়ে পড়েন। পুজো দিতে আসা ভক্তরা জানালেন, লকডাউনে বাবা তারকনাথের পুজো দিতে পারেননি। মন্দির খোলার খবর পেয়ে মনটা খুশিতে ভরে যায়। পাশাপাশি খুশি এলাকার ব্যবসায়ী থেকে পূজারীরা। প্রথম দিনে ভক্ত সমাগম কম হওয়ায় ব্যবসায়ীদের আয় কম হয়েছে। তবে মন্দির খোলার সিদ্ধান্তে তাঁরা স্বস্তি পেয়েছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *