Smart TorpedoOthers 

ওড়িশার হুইলার দ্বীপে ‘স্মার্ট টর্পেডো’-র পরীক্ষা সফল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রতিরক্ষা গবেষণা সংস্থা শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন (সুপারসনিক) ‘স্মার্ট টর্পেডো’-র পরীক্ষা সফল হয়েছে বলে জানিয়েছে। সূত্রের খবর, ওড়িশার হুইলার দ্বীপের কাছে এই পরীক্ষা চালানো হয়েছে বলে জানা যায়। ডিআরডিও সূত্রে জানানো হয়েছে, এতে ডুবোজাহাজ-বিরোধী যুদ্ধের ক্ষমতা বাড়বে। এই সাফল্যের পর ডিআরডিও-কে অভিনন্দন জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পাশাপাশি এই ঘটনা ‘আত্মনির্ভর ভারত’-এর দিকে একটি পদক্ষেপ বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

Related posts

Leave a Comment