ভূ-কম্পন অনুভূত হল লাদাখ উপত্যকায়

earthquake ladakh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আবারও কেঁপে উঠল লাদাখ উপত্যকা। সূত্রের খবর, আজ সকালে লাদাখের লেহ-এর কাছে কম্পন অনুভূত হয়েছে। জানা গিয়েছে, এই কম্পনের তীব্রতা ছিল ৫.১। জাতীয় ভূমিকম্প কেন্দ্রের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানা যায়, ভোর ৫.১৩ মিনিটে স্বল্প মাত্রার কম্পন অনুভূত হয় এই এলাকায়।

সূত্রের আরও খবর, লেহ থেকে ১৭৪ কিমি পূর্বে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। আবার কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিমি গভীরে। এক্ষেত্রে বিশেষ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। প্রাণহানিরও কোনও খবর নেই। প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর লাদাখে ভূমিকম্প হয়েছিল। এক্ষেত্রে কম্পনের তীব্রতা ছিল ৩.৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *