Madhuka DiplostemonOthers 

কেরলে বিপন্ন প্রজাতির গাছের সন্ধান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জানা গিয়েছে, ১৮৪ বছর পূর্বে প্রথম ও শেষ দেখা পাওয়া গিয়েছিল বিপন্ন প্রজাতির এই গাছটির। সূত্রের খবর, ১৮৩৫ সালে গাছটিকে চিহ্নিত করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির গবেষক রবার্ট ওয়াইট। কেরলে আবারও তা দেখা পাওয়া গেল। এক্ষেত্রে জানা গিয়েছে, কোল্লাম জেলার পারাভুরে একটি শিব মন্দিরের সামনে মাধুকা ডিপ্লোস্টেমনকে ফের আবিষ্কার করলেন ‘জওহরলাল নেহরু ট্রপিক্যাল বোটানিক গার্ডেন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এর বিজ্ঞানীরা। সূত্রের আরও খবর, ‘ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার’ বা আইইউসিএন-এর বিপন্ন প্রজাতির গাছের তালিকায় এটির নাম রয়েছে। আবার ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর অ্যাঞ্জিওস্পার্ম ট্যাক্সোনমি’ নামক জার্নালে এই আবিষ্কারের কথা জানা গিয়েছে।

Related posts

Leave a Comment