অ্যাথলিট কমিশনের সদস্য পি ভি সিন্ধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অ্যাথলিট কমিশনে সদস্য হলেন সিন্ধু। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী পি ভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার অ্যাথলিট কমিশনের সদস্য হয়েছেন। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা সূত্রে জানানো হয়েছে, নতুন সদস্যরা খুব শীঘ্র আলোচনার মাধ্যমে নির্বাচিত করবেন কমিশনের প্রেসিডেন্ট ও ডেপুটি প্রেসিডেন্ট। পাশাপাশি নতুন কমিশনে সিন্ধু ছাড়াও রয়েছেন চিনের ঝেংসি উয়ি ও আমেরিকার ইরিস ওয়াং।

