P V Sindhu-5

সুইস ওপেন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু

সুইস ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু। ফাইনালে লড়াই করে হারতে হল প্রণয়কে। মরসুমে দ্বিতীয় খেতাব জয়ী হলেন পি ভি সিন্ধু। সুইস ওপেন ব্যাডমিন্টন ফাইনালে তিনি স্ট্রেট গেমে পরাজিত করলেন তাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান ওংবামরুংফানকে।

Read More
P V Sindhu-4

সুইস ওপেনের সেমিফাইনালে সিন্ধু-প্রণয়

সুইস ওপেনের সেমিফাইনালে পৌঁছলেন পি ভি সিন্ধু ও এইচ এস প্রণয়। দ্বিতীয় বাছাই সিন্ধু ২১-১০ ও ২১-১৯ ফলাফলে পরাজিত করেছেন কানাডার মিশেল লি-কে। অন্যদিকে প্রণয় জয়ী হয়েছেন সতীর্থ পারুপল্লি কাশ্যপের বিরুদ্ধে। এই ম্যাচের ফলাফল ২১-১৬ ও ২১-১৬।

Read More
P V Sindhu-3

অ্যাথলিট কমিশনের সদস্য পি ভি সিন্ধু

অ্যাথলিট কমিশনে সদস্য হলেন সিন্ধু। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ী পি ভি সিন্ধু বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার অ্যাথলিট কমিশনের সদস্য হয়েছেন।

Read More
P V Sindhu-2

বিশ্বখেতাবে হারলেন পি ভি সিন্ধু

বিশ্বখেতাব হারালেন পি ভি সিন্ধু। শেষ আটে স্ট্রেট গেমে পরাজিত সিন্ধু। প্রতিপক্ষ তাই জু ইং-এর কাছেই পরাজিত হতে হল। বিশ্বের ১ নম্বর তারকা স্পেনের ওয়েলবায় সিন্ধুর মুকুট কেড়ে নিলেন। ম্যাচের ফলাফল ২১-১৭ ও ২১-১৩। উল্লেখ করা যায়, তাই জু-র বিরুদ্ধে সিন্ধু অনেকটাই পিছিয়ে ছিলেন।

Read More
P V Sindhu-1

বিশ্ব খেতাবের কোয়ার্টার ফাইনালে সিন্ধু

শেষ আটে সিন্ধু বনাম তাই জু। বিশ্ব খেতাব ধরে রাখার দৌড়ে আর একটা বাধা অতিক্রম করলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। ভারতীয় তারকা স্ট্রেট গেমে পরাজিত করলেন তৃতীয় বাছাই তাইল্যান্ডের পর্নপাউয়ি চোচুয়ংকে।

Read More
P V Sindhu-2

পি ভি সিন্ধুর সাফল্য

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেলেন সিন্ধু। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা দুই অলিম্পিক্সে পদক জয়ী হলেন পি ভি সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টনে ৫ বার অংশগ্রহণ করেছেন তিনি। ২০১৯ সালে বাসেলে সোনা জয়ী হন।

Read More
P V Sindhu-1

খেলাধূলাই একমাত্র বিকল্প পথঃ পি ভি সিন্ধু

করোনার বিরুদ্ধে লড়াই করতে খেলাধূলার পরামর্শ দিলেন সিন্ধু। এক্ষেত্রে তাঁর বক্তব্য, করোনা পরিস্থিতিতে এখন বাঁচার একমাত্র উপায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা।

Read More
P V Sindhu

ইএসপিএনের বিচারে টানা ৩ বার বর্ষসেরা পিভি সিন্ধু

টানা ৩ বার বর্ষসেরা হলেন পিভি সিন্ধু। ইএসপিএনের বিচারে বর্ষসেরা মহিলা ক্রীড়াবিদের সম্মান পেলেন ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধু। অন্যদিকে পুরুষ বিভাগে সেরার সম্মান পেলেন তরুণ শ্যুটার সৌরভ চৌধুরী। উল্লেখ্য, বিশ্ব ব্যাডমিন্টনে সিন্ধু ২ বার রুপো ও ব্রোঞ্জ জয়ী হন।

Read More