কারোর প্রেমে পড়েছেন কি কখনো? কী জানালেন সৌমিতৃষা?

টলিপাড়ায় ‘মিঠাই’ নামে পরিচিত অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এখন বেশ আলোচিত। ৭ বছর আগে শুরু হয়েছিল তার অভিনয় জীবন। ধীরে ধীরে এগিয়ে এসে ‘মিঠাই’ ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তিনি।

এবার ‘মিঠাই’ বাদ দিয়ে বড়পর্দায় পা রেখেছেন সৌমিতৃষা। সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেছেন ‘প্রধান’ ছবিতে। বড়দিনে মুক্তি পাওয়া এই ছবি বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে। দেব-সৌমিতৃষার পর্দার রোম্যান্সও দর্শকদের মন কেড়েছে।

তবে বাস্তবে কি সৌমিতৃষা নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন? অভিনেত্রীর উত্তর, ‘না’। এখনও তিনি এমন কাউকে খুঁজে পাননি, যাঁর সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখতে পারবেন।সৌমিতৃষার কথায়, এখন তার কেরিয়ার গড়ে তোলার সময়। আপাতত কেরিয়ারেই মনোনিবেশ করতে চান তিনি। জীবনে এখন আর কোনও ‘ভালোলাগা’ নেই তার। স্পষ্ট করে বলেছেন, এই মুহূর্তে তিনি কোনও সম্পর্কে নেই, প্রেমও করছেন না। আর আপাতত প্রেমের বিষয়ে ভাবতেও চান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *