বিধানসভার অধ্যক্ষ মনোনীত বিমান বন্দ্যোপাধ্যায়

biman and speaker

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার মনোনীত হলেন। ফের অধ্যক্ষ হলেন তিনি। এই নিয়ে টানা তৃতীয় বার ধ্বনিভোটে বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হলেন। গত দুইদিন ধরে পর্যায়ক্রমে শপথ নিয়েছেন নির্বাচিত বিধায়করা। শপথ গ্রহণ করান প্রোটেম স্পিকাররা। আজ ছিল স্পিকার মনোনয়নের পালা ছিল । পার্থ চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, বীরবাহা হাঁসদা, শ্যামল মন্ডল ও শশী পাঁজারা বিমান বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করেন। এরপর বিনা প্রতিদ্বন্দিতায় আবারও স্পিকার হলেন বিমান বন্দোপাধ্যায়। অধ্যক্ষ নির্বাচনে উপস্থিত ছিলেন না বিজেপির বিধায়করা।

নবনির্বাচিত বিধায়কদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করেছেন, “এলাকায় শান্তি রাখবেন। কেউ হিংসা ছড়াতে চাইলে মানুষকে বোঝাবেন। আরও বিনম্র হতে হবে। জনগণের কাছে পৌঁছতে হবে। করোনা রোগীদের সাহায্য করুন।” বিমান বন্দ্যোপাধ্যায় তৃতীয় বার অধ্যক্ষ মনোনীত হওয়ায় তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় তাঁর প্রতিক্রিয়ায় জানিয়েছেন, “নবনিযুক্ত অধ্যক্ষকে স্বাগত। আজকের দিন আবেগপূর্ণ। বিমান বন্দোপাধ্যায় অধ্যক্ষ নির্বাচিত হওয়ায়। আমাদের সরকার ও বিমান দার হ্যাটট্রিক। তিনি যেভাবে সংবিধানের প্রতি আস্থা জানিয়ে বিধানসভায় বিধায়কদের বলার সুযোগ দিয়েছেন। গরিমা প্রতিষ্ঠা করেছেন। তিনি তৃতীয় বার অধ্যক্ষ হওয়ায় আশা প্রকাশ করছি। সংবিধান ও কার্যাবলী মজবুত হবে। বিধায়করা মানুষের কথা বলার সুযোগ পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *