digantika and maskBreaking News Others World 

গুগলের মিউজিয়ামে দিগন্তিকার ভাইরাস ধ্বংসকারী মাস্ক

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দিগন্তিকার ভাইরাস ধ্বংসকারী মাস্ক নিয়ে আলোড়ন। তাঁর ভাইরাস ধ্বংসকারী মাস্ককে গুগল আর্টস অ্যান্ড কালচার বিশ্ব সেরা ১০টি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান দিয়েছে। ভারতের দিগন্তিকা বোসের তৈরি এই ভাইরাস ধ্বংসকারী মাস্ক নিয়ে চর্চা অব্যাহত। বিশ্বের প্রথম দশে স্থান পেল পূর্ব বর্ধমানের মেমারির এই কন্যা।

উল্লেখ করা যায়, গুগল ২০১১ সালে প্রতিষ্ঠা করেছিল ভার্চুয়াল মিউজিয়াম। বিশ্বজুড়ে সেরা শিল্পকর্ম ও সাংস্কৃতিক নিদর্শনগুলির সংরক্ষণ ও প্রদর্শনের একটি অনলাইন মিউজিয়াম এটি । এই মিউজিয়াম উচ্চ- রেজুলেশন চিত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দর্শকদের জন্য উন্মুক্ত রেখেছে গুগল। এক্ষেত্রে জানা গিয়েছে, দিগন্তিকার ডিটারেন্ট মাস্ক -২০২০ নিয়ে আগ্রহ বেড়েছে। তার উদ্ভাবিত মাস্কটি গুগলের মিউজিয়ামে উপস্থাপনে সহযোগিতা করেছে মিউজিয়াম অফ ডিজাইন এক্সিলেন্সের যাদুঘর মুম্বাই।

সূত্রের খবর,গুগল আর্টস অ্যান্ড কালচার মিউজিয়াম দিগন্তিকার উদ্ভাবিত ভাইরাস ডিটারেন্ট মাস্কের মডেল সংরক্ষণ করেছে। ভাইরাস ডিটারেন্ট মাস্ক-২০২০, উদ্ভাবক দিগন্তিকা বোস। এক্ষেত্রে আরও জানা যায়, ধুলোমুক্ত ও ভাইরাস-নিরোধক মাস্কটি ভারতের ১৭বছর বয়সী কনিষ্ঠতম উদ্ভাবক হিসাবে ডিজাইনটির প্রোটোটাইপ করেছেন এই কন্যা। সে তাঁর বিদ্যালয়ের জ্ঞান প্রয়োগ করে এই আবিষ্কার করেছেন।

এক্ষেত্রে বলা হয়েছে,নেতিবাচক আয়নগুলি চারপাশের বাতাসের সংস্পর্শে এসে বেশিরভাগ ভাইরাসকে ধ্বংস করে দিতে পারে। এ বিষয়ে আরও বলা হয়েছে, ভাইরাস ধ্বংস নিশ্চিত করার জন্য একটি সাবান-জল মিশ্রণ দুটি রাসায়নিক ফিল্টারে যুক্ত করা হয়েছে। যা গৃহীত বাতাসকে বিশুদ্ধ করে ভাইরাসের অবশিষ্ট ধ্বংস করে প্রবেশ করতে দেয়। উদ্ভাবনটির খুঁটি-নাটি বিষয় উল্লেখ করেছে গুগল।

দ্বাদশ শ্রেণীর এই ছাত্রী ১১টি উদ্ভাবনের জন্য এই বয়সে উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছে। এ বিষয়ে দিগন্তিকার মন্তব্য, “আমার উদ্ভাবিত ভাইরাস ধ্বংসকারী মাস্ককে গুগল আর্টস অ্যান্ড কালচার বিশ্ব সেরা দশটি অনুপ্রেরণামূলক ডিজাইনের মধ্যে স্থান দিয়েছে গুগলের মিউজিয়ামে। এটা জেনে খুবই ভাল লাগছে।”

মতামত সহ লাইক ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment