মুক্তির ঠিক দুদিন আগে পিছিয়ে দেওয়া হল মির্জার রিলিজ! কিন্তু কেন?

১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল অঙ্কুশ হাজরা অভিনীত ‘মির্জা’ ছবিটির। কিন্তু হঠাৎ করে মুক্তির তারিখ এক দিন পিছিয়ে ১১ এপ্রিল করা হয়েছে।

কেন এই সিদ্ধান্ত নেওয়া হল তার কারণ হলো –১০ এপ্রিল ‘ময়দান’ ও ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ নামে দুটি বড় বাজেটের হিন্দি ছবি মুক্তি পাচ্ছে। এই ছবি দুটি বুধবার ‘পেড প্রিভিউ’ শো দেখাবে। ফলে ‘মির্জা’র জন্য খুব কম শো পাওয়া যাবে। আরেকটি কারণ হলো, ইদের চাঁদ দেখার উপর নির্ভর করছে বৃহস্পতিবার ছুটি হবে কি না। ছুটি হলে ‘মির্জা’র জন্য বেশি দর্শক পাওয়া যাবে বলে আশা করছেন নির্মাতারা।

‘মির্জা’র শো পেতে কোনও সমস্যা হবে না বলে দাবি করা হচ্ছে। এ রাজ্যে একশোরও বেশি শো পাবে এই ছবি।ছবির ট্রেলার ও গান দর্শকের পছন্দ হয়েছে। তাই বক্স অফিসে ভালো ফল করবে বলে আশা করছেন ইন্ডাস্ট্রির একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *