হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ! কবে থেকে ফিরছেন শুটিং ফ্লোরে?

৫ এপ্রিল ‘বহুরূপী’র শুটিংয়ে মেরুদণ্ডে চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। রবিবার তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

সমাজ মাধ্যমে একটি ছবি পোস্ট করে শিবপ্রসাদ হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, “বহুরূপী”র সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম।”শিবপ্রসাদ আরও লিখেছেন, “এ ক’দিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছাবার্তা। আশা করি, আপনাদের ভালবাসায় ও মঙ্গলকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।”

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শিবপ্রসাদ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ‘বহুরূপী’র শুটিং বন্ধ থাকবে। শিবপ্রসাদ ছবিতে অভিনয়ও করছেন।শিবপ্রসাদ লিখেছেন, “আপাতত শুটিং কিছু দিনের জন্য বন্ধ। কিন্তু কবে কাজে ফিরব, সেই আশায় দিন গুনছি।”এই ছবিতে আবীর চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীও অভিনয় করছেন।শিবপ্রসাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *