বিশ্ব খেতাবের কোয়ার্টার ফাইনালে সিন্ধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শেষ আটে সিন্ধু বনাম তাই জু। বিশ্ব খেতাব ধরে রাখার দৌড়ে আর একটা বাধা অতিক্রম করলেন পুসারলা বেঙ্কট সিন্ধু। ভারতীয় তারকা স্ট্রেট গেমে পরাজিত করলেন তৃতীয় বাছাই তাইল্যান্ডের পর্নপাউয়ি চোচুয়ংকে। বিশ্বের ৭ নম্বর সিন্ধু জয়ী হতে সময় নিয়েছেন ৪৮ মিনিট। ম্যাচের ফলাফল ২১-১৪ ও ২১-১৮। কোয়ার্টার ফাইনালে ওঠায় স্পেনের ওয়েলবায় মাত্র ৩টি ম্যাচ জিতলেই তিনি আবার বিশ্বসেরা হবেন। এই নিয়ে ৮ বার চোচুয়ংয়ের বিরুদ্ধে খেলে ৫ বার জয়ী হয়েছেন সিন্ধু।

