P V Sindhu-2Others Sports 

পি ভি সিন্ধুর সাফল্য

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পেলেন সিন্ধু। ভারতের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা দুই অলিম্পিক্সে পদক জয়ী হলেন পি ভি সিন্ধু। বিশ্ব ব্যাডমিন্টনে ৫ বার অংশগ্রহণ করেছেন তিনি। ২০১৯ সালে বাসেলে সোনা জয়ী হন। পাশাপাশি জয়ী হয়েছেন দুটি রুপো ও দুটি ব্রোঞ্জ। এছাড়া উবের কাপে অংশ নিয়েছিলেন দু-বার। দলগত ইভেন্টে জয়ী হয়েছেন ব্রোঞ্জ। ২০১৮ সালে এশিয়ান গেমস থেকে দেশকে দিয়েছেন রুপো। ২০১৪ সালে ব্রোঞ্জ জয়ী হন। আবার সাফ গেমসে দলগত বিভাগে জয়ী হয়েছেন সোনা ও সিঙ্গলসে রুপো। কমনওয়েলথ গেমস থেকে দেশকে এনে দিয়েছেন ব্রোঞ্জ (২০১৪), রুপো ও সোনা (২০১৮)।

Related posts

Leave a Comment