সুইস ওপেন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুইস ওপেন চ্যাম্পিয়ন সিন্ধু। ফাইনালে লড়াই করে হারতে হল প্রণয়কে। মরসুমে দ্বিতীয় খেতাব জয়ী হলেন পি ভি সিন্ধু। সুইস ওপেন ব্যাডমিন্টন ফাইনালে তিনি স্ট্রেট গেমে পরাজিত করলেন তাইল্যান্ডের প্রতিপক্ষ বুসানান ওংবামরুংফানকে। এই প্রতিযোগিতায় টানা দ্বিতীয়বার ফাইনালে খেললেন সিন্ধু। ম্যাচের ফলাফল : ২১-১৬ ও ২১-১৮। উল্লেখ্য, এই নিয়ে ১৭ বার মুখোমুখি হয়ে ১৬ বারই বুসানানের বিরুদ্ধে জয়ী হলেন সিন্ধু। পুরুষদের সিঙ্গলসে ফাইনালে পরাজিত হলেন এইচ এস প্রণয়। ১২-২১ ও ১৮-২১ ফলাফলে পরাজিত হলেন এশিয়ান গেমসে সোনাজয়ী। চতুর্থ বাছাই ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টির কাছে তাঁর পরাজয়।

