Padma Award-1Others 

পদ্ম-তালিকায় বঙ্গ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে পদ্ম-সম্মান প্রদান। পদ্ম-তালিকা ঘোষণা করা হয়েছে। পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বিশিষ্ট সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়কে ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়া হলেও তিনি তা গ্রহণ করতে রাজি হননি বলে জানা যায়। অন্যদিকে সঙ্গীতশিল্পী রাশিদ খানকে ‘পদ্মভূষণ’ দেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশের প্রতিনিধি হিসেবে দেখানো হয়েছে।

অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে বাংলার প্রতিনিধি হিসাবে। উল্লেখ করা যায়, কলকাতা থেকে বিজেপি-র প্রার্থী হিসেবে লোকসভায় এক সময়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ভিক্টর।
বঙ্গের তালিকা একনজর – ভিক্টর বন্দ্যোপাধ্যায় : অভিনয়, বুদ্ধদেব ভট্টাচার্য : প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রহ্লাদ রাই আগরওয়াল (রূপা সংস্থার চেয়ারম্যান) : শিল্প-বাণিজ্য, সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায় : বিজ্ঞান ও কারিগরি, কালীপদ সরেন : সাহিত্য ও শিক্ষা এবং কাজী সিংহ : শিল্পকলা।

Related posts

Leave a Comment