‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পুরুষদের অস্বস্তি হয়’, পর্দায় চুম্বন নিয়ে মুখ খুললেন তমন্না
বলিউড অভিনেত্রী তমন্না ভাটিয়া মনে করেন, পর্দায় চুম্বন বা অন্যান্য ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পুরুষদের অনেক সময় নারী অভিনেত্রীদের তুলনায় বেশি অস্বস্তি হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্না বলেছেন, “আমি মনে করি পুরুষদের এই ধরনের দৃশ্যে নারীদের তুলনায় বেশি অস্বস্তি হয়।” তিনি আরও বলেন, “কারণ সমাজে পুরুষদের শক্তিশালী হিসেবে দেখা হয়। তাই যখন তারা পর্দায় কোন…
