PapaSports 

প্রয়াত প্রাক্তন সেনেগাল ফুটবলার পাপা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন প্রাক্তন সেনেগাল ফুটবলার পাপা বৌবা দিওপ। ৪২বছর বয়সী এই ফুটবলার স্নায়ুজনিত রোগে ভুগছিলেন। ২০০২ সালে সেনেগাল প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে পরাজিত করেছিল। ওই ম্যাচে পাপা একমাত্র গোলটি করেছিলেন।
২০০২ সালে এই গোলের পরে বিশ্ব ক্লাব ফুটবলে পাপার জনপ্রিয়তা বেড়ে যায়। সেনেগাল মিডফিল্ডার ২০০৪ সালে ফুলহ্যামের জার্সিতে ইংলিশ প্রিমিয়ার লিগে আত্মপ্রকাশ করেছিলেন। পাপা দেশের হয়ে ৬৩ ম্যাচে ১১টি গোল করেছেন। পাপার মৃত্যুতে বিশ্ব ফুটবল শোকস্তব্ধ।

Related posts

Leave a Comment