ঘিয়া নদীর দু-প্রান্তে জোঁকের উপদ্রবে নাকাল বাসিন্দারা

Ghiya River

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মাটি কেটে হুগলির ঘিয়া নদী সংস্কারের কাজ চলে। এর পর ওই নদী তার পুরানো রূপটি ফিরে পায়। পাশাপাশি নাব্যতাও বেড়ে যায়। স্থানীয় সূত্রে খবর, বর্তমান পরিস্থিতিতে নদীর জলস্রোত প্রবাহিত হলেও দূষিত কালো জল বয়ে চলেছে। এর জেরে নাকাল হচ্ছেন স্থানীয় মানুষ। স্থানীয় সূত্রে আরওখবর, দাদপুর, মাকালপুর ও বাবনান সহ বিস্তৃত অঞ্চলের পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে বলে অভিযোগ। এক্ষেত্রে বলা হয়েছে, এই জল কেবলমাত্র মানুষের ব্যবহারের জন্যই অযোগ্য নয়, এটি চাষের জন্যও ব্যবহার করা যাচ্ছে না। আবার জোঁক এই নোংরা জল বহন করে আনছে। এই অবস্থায় অতিষ্ট এলাকাবাসী। ঘিয়ার দুই তীরে জোঁকের উপদ্রবে নাজেহাল মানুষ। নদীটি দূষণমুক্ত করার দাবিও তুলেছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *