কন্টেইনমেন্ট জোনে “পরান-বন্ধু “
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দমদমে কন্টেইনমেন্ট জোনে মানুষের স্বার্থে ১৬টি জায়গায় “পরান-বন্ধু “নামে স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মধুগড়ে বারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা এটির উদ্বোধন করলেন।এক্ষেত্রে পুলিশসূত্রে জানানো হয়েছে,কন্টেইনমেন্ট জোন এলাকা ঘিরে দেওয়া হয়েছে। সেখানকার মানুষের পরিষেবা দেওয়ার জন্য “পরান বন্ধুদের” নেওয়া হয়েছে।যাঁদের কাজ হল নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰী মানুষের ঘরে পৌঁছে দেওয়া।

