স্বামী বিবেকানন্দ মেরিট অ্যান্ড মিনস স্কলারশিপ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার বৃত্তি-পোর্টাল। সূত্রের খবর, স্বামী বিবেকানন্দ মেরিট অ্যান্ড মিনস স্কলারশিপের ২০২০ সালের জন্য অনলাইনে আবেদন করা যাবে। বিকাশ ভবনে এই সংক্রান্ত আবেদনের জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে জানা গিয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ, স্নাতকে ৫৩ শতাংশ ও ইঞ্জিনিয়ারিংয়ে ৫৫ শতাংশ নম্বর থাকলে এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। অন্যদিকে আরও জানা যায়, অনলাইনে আবেদনের সময় কোনও প্রশ্ন থাকলে টোল ফ্রি নম্বরে ফোন করাও যেতে পারে।

