Andal-DelhiOthers 

অণ্ডাল-দিল্লি উড়ান পরিষেবা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অণ্ডাল-দিল্লি উড়ান চালু হচ্ছে। ফের আগামী ১৬ অক্টোবর থেকে এই পরিষেবা চালু হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, পশ্চিম বর্ধমানের অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সোম, বুধ ও শুক্র- সপ্তাহে ৩ দিন ওই রুটে উড়ান চালাবে বেসরকারি সংস্থা, স্পাইসজেট। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, বেলা ১১টা ২০ মিনিটে বিমান দিল্লি থেকে ছাড়বে। আবার অণ্ডাল পৌঁছনোর সময় দুপুর দেড়টা। সূত্রের আরও খবর, দুপুর ২টা ১০ মিনিটে অণ্ডাল থেকে ছেড়ে বিমান দিল্লি পৌঁছবে বিকেল পৌনে ৫টায়। ইতিমধ্যেই টিকিট ‘বুকিং’ শুরু হয়ে গিয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment