ISFASports 

শিল্ড আয়োজনের অনুমতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ফেডারেশন এবং রাজ্য সরকারের কাছে ৬-২০ ডিসেম্বর শিল্ড আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। মোহনবাগান ও ইস্টবেঙ্গল আইএসএলের কারণে শিল্ডে প্রতিদ্বন্দ্বিতা করছে না।তবে ইস্টবেঙ্গলকে শিল্ডে দ্বিতীয় দল ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হয়েছে।
সূত্রের খবর, করোনা আবহে আইএফএ শিল্ড সেরে নেওয়ার ব্যাপারে প্রত্যয়ী প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় এবং সচিব জয়দীপ মুখোপাধ্যায়। বহু বছর পর এবার শিল্ড হবে সিনিয়রদের নিয়ে। জানা গিয়েছে, আইএসএফএ মার্চ মাসে লিগে খেলার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, আই-লিগের পূর্বে মহামেডান, সুদেবা, এফসি, গোকলুম এফসি এবং ইন্ডিয়ান অ্যারোজ এই টুর্নামেন্টে খেলতে চেয়েছিল। সূত্রের আরও খবর, এবার লিগ না থাকায় কলকাতার অনেক ক্লাব শিল্ড খেলতে চাইছে।

Related posts

Leave a Comment