অর্থনীতি চাঙ্গা করতে ঘোষিত প্রকল্পে খরচ জরুরি: বিমল জালান

Bimal Jalan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কেন্দ্র ফের আর্থিক দাওয়াই ঘোষণা করুক, এমনটা চান না রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর বিমল জালান। এক্ষেত্রে তাঁর বক্তব্য, অবস্থার উন্নতির লক্ষ্যে যেসব পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আগে তা রূপায়ণের জন্য খরচ করা জরুরি।

এক্ষেত্রে প্রাক্তন গভর্নরের আরও বক্তব্য, সেই প্রক্রিয়া সারা হলে ত্রাণ এনে রাজকোষ ঘাটতি বাড়ানো যেতে পারে। উল্লেখ্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে শীঘ্রই নতুন দাওয়াই ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, এমনটাই জানা গিয়েছে। এই সংক্রান্ত বিষয়ে বিমল জালান আরও জানিয়েছেন, প্রকল্প রয়েছেই। ফের ঘাটতি বাড়ানোর আগে ঘোষিত ও রূপায়িত প্রকল্পগুলিতে খরচ করা বেশি জরুরি। এক্ষেত্রে তাঁর বার্তা- কেন্দ্রের ভাল নীতিগুলি দ্রুত কার্যকর করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *