food-plaza howrahOthers 

রেল স্টেশনের ফুড প্লাজায় এবার বসে খাওয়া–দাওয়ার সুযোগের অনুমতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: পুজোর মুখে সুখবর দিল রেল। এবার রেল স্টেশনের ফুড প্লাজায় বসে খাওয়ার সুযোগ পাওয়া যাবে। করোনা আবহে বন্ধ ছিল ফুড প্লাজা। সেই কারণে বহু ক্ষতির মুখোমুখি হয় সংস্থা। এই নিয়ে সমস্যায় ছিলেন যাত্রীরা। এবার দুর্গাপুজোর শুরুতে স্টেশনের ফুড প্লাজা, জন আহার, রিটায়ারিং রুম ও রেল যাত্রী নিবাস খোলার অনুমতি দিয়েছে ভারতীয় রেল বোর্ড। রেল সূত্রের খবর, এ বিষয়ে সমস্ত জোনের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজারদের চিঠি দিয়েছে রেল। এই খবরে স্বস্তির মিলেছে ফুড প্লাজার মালিকদেরও। বিগত বছরে পুজোর সময়ে ফুড প্লাজা গুলি ব্যাপক ভিড় দেখা যেত। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

উল্লেখ্য, হাওড়া ও শিয়ালদহ স্টেশনে ফুড প্লাজা গুলিতে ভিড় থাকে বিভিন্ন সময়ে। একসাথে অনেক যাত্রী এখানে বসে অনায়াসে খাওয়া-দাওয়া করতে পারেন। পাশাপাশি এখান থেকে খাবার নিয়ে যেতে পারেন অন্যত্র। এক্ষেত্রে আরও জানা যায়, হাওড়া স্টেশনের ফুড প্লাজায় প্রায় ২৭৫ জন বসে ও দাঁড়িয়ে খাবার খেতে পারেন। এখানে প্রায় সব ধরণের খাবারই পাওয়া যায়। যেমন- চা, কফি, ফ্রুট ফিস ফ্রাই, বিরিয়ানি বা ইডলি-ধোসা প্রভৃতি। তবে মার্চ থেকে ওই ফুড প্লাজা করোনা জনিত কারণে বন্ধ হয়ে রয়েছে।

উল্লেখ করা যায়,স্টেশনের এই সমস্ত ফুড প্লাজা নিয়ন্ত্রণ করে থাকে আই আর সি টি সি। চলতি মাসে তারা ফুড প্লাজা খুলে রাখার অনুমতি দিয়েছে। প্রতিদিন ২০% লাইসেন্স ফি দিয়ে। আবার বসে বা দাঁড়িয়ে ফুড প্লাজায় খাওয়া যাবে না,এমনও জানানো হয়। শুধুমাত্র খাবার নিয়ে চলে যেতে হবে। এই নিয়মে ফুড প্লাজা চালানো অসম্ভব বলে জানিয়েছে ফুড প্লাজার মালিকপক্ষ। এবার অনেকটাই স্বস্তি মিলেছে বলে খবর।

Related posts

Leave a Comment