মেডিক্যালে ২৫০ টি আসন বাড়তে চলেছে রাজ্যে

Medical

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ নেট পাস করা ছাত্র ছাত্রীদের জন্য সুখবর। আরও দুটি মেডিকেল কলেজে মোট ২৫০ টি এমবিবিএস আসন যুক্ত হতে চলেছে। ফলস্বরূপ, রাজ্যে মোট আসন সংখ্যা বেড়ে হবে চার হাজার। মঙ্গলবার বিকেলে একটি টুইট বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “এই বছর, প্রথম মেডিক্যাল শিক্ষার্থীরা পুরুলিয়া মেডিকেল কলেজের ১০০ টি এমবিবিএস এবং দুর্গাপুরের গৌরীদেবী হাসপাতালের ১৫০ টি এমবিবিএস আসনে ভর্তি হতে পারবে। ডেন্টাল এমবিবিএস এবং বিডিএস কোর্সের জন্য রাজ্যের মোট আসনের সংখ্যা এখন ৫৫০ টি।

বর্তমান সরকার ক্ষমতায় আসার সময় বিভিন্ন মেডিকেল কলেজে এমবিবিএসে মাত্র ১,৩৫৫ টি আসন ছিল। ১০ বছরে এই সংখ্যাটি প্রায় তিনগুণ বেড়েছে। এমডি-এমএস এবং ডিএম-এমসিএইচ আসনের সংখ্যা দ্বিগুণ বেড়ে হয়েছে ১০৬৯ টি। এর মধ্যে এমডি ও এমএসে আসনের সংখ্যা বেড়েছে ১ হাজার ৫২০ টি। অন্যদিকে, ডিএম-এমসিএইচে আসনের সংখ্যা ১৮৯ টি। রাজ্যে বর্তমানে ১৯ টি সরকারি এবং ৫ টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। এছাড়াও কল্যাণীতে রয়েছে একটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। তাছাড়া রাজ্যে ছয়টি ডেন্টাল কলেজ রয়েছে। তিনটি সরকারী এবং তিনটি বেসরকারী। বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বাংলায় আরও ছয়টি নতুন মেডিকেল কলেজ চালু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *