nasa and perseverance roverOthers World 

পৃথিবীতে বসেই দেখা যাচ্ছে মঙ্গলগ্রহ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: লাল গ্রহে বাতাসের শব্দ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এই নিয়ে ২০টি মঙ্গল অভিযান করেছে। পারসিভিয়ারেন্স সবচেয়ে ফলপ্রসূ হতে চলেছে বলে মনে করা হচ্ছে । পৃথিবীতে বসেই দেখা সম্ভব হচ্ছে মঙ্গল গ্রহ। চোখের সামনে দৃশ্যমান সেই ভিডিও ৷ সৌরজগতের দ্বিতীয়-ক্ষুদ্রতম গ্রহে বাতাসের শব্দ ভেসে আসছে। গবেষণায় প্রযুক্তিকে আজ এমন জায়গায় নিয়ে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ৷

উল্লেখ করা যায়, লালগ্রহে পারসিভিয়ারেন্স রোভারের অবতরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে নাসা ৷ মহাজাগতিক এই দৃশ্য মোহিত করেছে সমগ্র দুনিয়াকে। ৭ মাস পূর্বে নাসার গ্রহ পৃষ্ঠ অভিযানের ডিভাইসটি পৃথিবী ছেড়ে মঙ্গলে পাড়ি দেয় ৷ অন্যদিকে গত ১৮ ফেব্রুয়ারি লাল-সাদা প্যারাশুটের মাধ্যমে রোভার মঙ্গলের মাটি স্পর্শ করেছে। রোভারের মধ্যের অত্যাধুনিক হাই ডেফিনিশন ক্যামেরা মঙ্গলের জেজেরো গহ্বরে নামার ছবি তুলতে সক্ষম হয়েছে ৷

পারসিভিয়ারেন্স রোভারের ক্যামেরা ও মাইক্রোফোন সিস্টেমের শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ার ডেভ গ্রুয়েল এ বিষয়ে জানিয়েছেন, আপনারা যে ১০ সেকেন্ডের আওয়াজটা শুনতে পারছেন, সেটাই মঙ্গলের প্রকৃত বাতাসের শব্দ ৷ যেটা মাইক্রোফোন রেকর্ড করে পৃথিবীতে পাঠিয়েছে৷ পারসিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে অবতরণের পর নাসার বিজ্ঞানীরা আনন্দে মেতে ওঠেন। আগামী ২ বছর মঙ্গলে কাটাবে পারসিভিয়ারেন্স রোভার ৷ মাটি খুঁড়ে এবং মাটির ওপর থেকে নুড়ি পাথর সংগ্রহ করবে ৷ সেই ছবি আমরা দেখবো। প্রাণের সন্ধান মিলতেও পারে।

খবরটি ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন।

Related posts

Leave a Comment